সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি সূত্র পূর্বকোণকে নিশ্চিত করেছেন। আটকরা হলো- যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম (৩২), মিরসরাই ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল ইসলাম (৩৪), মিরসরাই ১২ নম্বর খৈয়াছড়া […]