চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকবাজারে পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে অস্ত্র-গুলিসহ নাজিম উদ্দিন (৪৭) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাজিম ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।

 

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচারক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।

 

তিনি বলেন, গতকাল চকবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে থেকে নাজিম উদ্দীন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কোমরের পেছন থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এই অস্ত্র ও গুলি বিক্রির জন্য সংগ্রহ করেছে বলে জানায়। তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট