অবৈধভাবে গরু-ছাগল জবাই করে নালায় নাড়িভুঁড়ি, রক্ত ও উচ্ছিষ্ট অংশ ফেলে পরিবেশ দূষণ করায় চট্টগ্রামের সেভেন ডেজ রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই ভেজালবিরোধী এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, সেভেন ডেজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের নির্ধারিত জলদাখানায় পশু জবাই না করে তাদের কারখানায় অবৈধভাবে গরু-ছাগল জবাই করে নালায় নাড়িভুঁড়ি, রক্ত ও উচ্ছিষ্ট অংশ ফেলে পরিবেশ দূষণ করছে। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় ভিতর বিরানী […]