জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছে পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে নগরীর ২ নম্বর গেটে ও ষোলশহরে সড়কে বসে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো- ১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ % ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে। ২. জুনিয়র ইন্সট্রাক্টর(টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি […]