চট্টগ্রাম নগরের খাল ও নালার উন্মুক্ত জায়গাগুলোতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরইমধ্যে শহরের খাল-নালার উন্মুক্ত ৫৬৩ স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে চসিক। এসব স্থানে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী ও স্ল্যাব। জায়গাগুলোতে বাঁশের সঙ্গে লাল ফিতার অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী দিয়ে আপাতত ঝুঁকি সারানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। চসিক সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে মৃত্যু হয় ছয় মাসের শিশু সেহরিশের। পরদিন সকাল ১০টা ১০ মিনিটে কাপাসগোলা […]