চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনায় মৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) ও চট্টগ্রামনগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)। তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন।দুজনই এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৭টি ল্যাবে পরীক্ষা […]