চট্টগ্রাম বুধবার, ১০ জুন, ২০২৬

চসিকের দুই হাজার ১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা করছেন সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন।

চসিকের দুই হাজার ১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫ | ১২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই হাজার ১৪৫ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) নগরীর নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন।

এরমধ্যে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে এক হাজার ৪৫ কোটি ২২ লাখ টাকা এবং ত্রাণ, উন্নয়ন অনুদান ও অন্যান্য উৎস থেকে আয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকা।

বাজেট অধিবেশনটি পরিচালনা করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। একইসঙ্গে মেয়র ২০২৪-২৫ অর্থবছরের এক হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট