বছরজুড়ে নলা, পায়ার জন্য বিখ্যাত মোমিন রোডের দস্তগীর হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোজ, অ্যামোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার অপরাধে কাজির দেউড়ির রেডিয়েন্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, […]