চট্টগ্রাম সোমবার, ০৯ মার্চ, ২০২৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

অনলাইন ডেস্ক

৮ মার্চ, ২০২৬ | ১১:৪৮ অপরাহ্ণ

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।ইরানের রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, সৌদি আরবের আল-খার্জসহ যেসব স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে তারা রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট