
নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের জিইসি মোড়ের হারুন বেকারি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বাসি মুরগির মাংস ও দধিতে মেয়াদ না দেওয়ায় ওই এলাকার মেরিডিয়ান রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য ও নকল পণ্য পাওয়ায় কামাল জেনারেল স্টোরকে ৮০ হাজার জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ।
তিনি জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রাজীব/এএইচ