
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, ইফতার তৈরিতে কেওড়াজল ও রাসায়নিক ব্যবহার করায় চট্টগ্রামের কাজীর দেউড়ি শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই জরিমানা আদায় করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
তিনি জানান, অভিযানে শপিং ব্যাগকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ব্যাটারি গলির ডক্টরস ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা না টাঙানোয় নুর হোসেন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/এএইচ