চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের গ্র্যাভিটি ফিটনেসে ঈদ ধামাকা, লটারিতে মিলবে রয়েল এনফিল্ড

চট্টগ্রামের গ্র্যাভিটি ফিটনেসে ঈদ ধামাকা, লটারিতে মিলবে রয়েল এনফিল্ড

অনলাইন ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ৪:১০ অপরাহ্ণ

পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ অফার ঘোষণা করেছে চট্টগ্রামের অন্যতম আধুনিক ফিটনেস সেন্টার ‘গ্র্যাভিটি ফিটনেস পিএলসি’। সীমিত সময়ের এই অফারে সারা বছরের সদস্যপদ মিলছে ৫০ হাজার টাকা ছাড়ে।

 

অর্থাৎ ১ লাখ ২০ টাকার পরিবর্তে মাত্র ৭০ হাজার টাকায় পুরো এক বছর শরীরচর্চাসহ সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন গ্রাহকেরা। শুধু ছাড়ই নয়, সদস্যদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও। নিবন্ধিত সদস্যদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান একজন পাবেন রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিসির একটি মোটরসাইকেল।

 

বন্দর নগরীর নাসিরবাদ হাউজিং সোসাইটির বিপরীতে হাবিব টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত এই ফিটনেস সেন্টারটি ২০২৪ সালের ১৪ জুন যাত্রা শুরু করে।

 

গ্র্যাভিটি ফিটনেস শুধু জিম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ফিটনেস হাব। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের জিম ইকুইপমেন্ট, সার্টিফাইড ও প্রশিক্ষিত ট্রেনার, পুষ্টিবিদ এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। আছে মানসিক প্রশান্তির জন্য রয়েছে মিনি লাইব্রেরি। রমজান মাসেও সদস্যদের জন্য বিশেষ ডায়েট প্ল্যান দিচ্ছেন প্রতিষ্ঠানের নিউট্রিশনিস্ট, যাতে রোজা রেখেও ফিটনেস ধরে রাখা যায়।

 

গ্র্যাভিটি ফিটনেসের ব্যবস্থাপনা পরিচালক রনি দাশ বলেন, ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জিম ইকুইপমেন্ট নিয়ে গ্র্যাভিটি কাজ করছে। আমাদের ট্রেনাররা সদস্যদের ব্যক্তিগতভাবে গাইড করেন। রমজানে কীভাবে ফিটনেস ঠিক রাখা যায়, সে বিষয়ে নিউট্রিশনিস্ট ডায়েট প্ল্যান দিচ্ছেন।’

 

ফিটনেস সেন্টারটিতে ঢুকলেই চোখে পড়ে সুবিশাল স্পেস ও নান্দনিক সাজসজ্জা। পরিচ্ছন্ন পরিবেশ, রঙিন আলোর প্রতিফলন আর ঝকঝকে টাইলস যেন আলাদা আবহ তৈরি করেছে। শরীরচর্চার সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ইতালির পানাটা ব্র্যান্ডের পুলওভার এবং যুক্তরাষ্ট্রের ম্যাট্রিক্স ব্র্যান্ডের লেগ প্রেসসহ বিশ্বের নামকরা ব্র্যান্ডের যন্ত্রপাতি।

 

এছাড়া সদস্যদের জন্য রয়েছে গ্র্যাভিটি ক্যাফে, যেখানে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশ্বমানের কফির স্বাদ নেওয়ার সুযোগ আছে। ম্যাসাজ চেয়ারের মাধ্যমে রিলাক্স করার সুবিধাও রয়েছে। সদস্যদের জন্য রয়েছে নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থাও। এসব কারণে চালুর পর থেকেই স্বাস্থ্যসচেতন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গ্র্যাভিটি ফিটনেস।

 

গ্র্যাভিটি ফিটনেস কর্তৃপক্ষ মনে করে, এখানে শরীরচর্চা শুধু ব্যায়াম নয়-এটি এক অভিজ্ঞতা, যেখানে ফিটনেসের সঙ্গে যুক্ত হয় আধুনিকতা ও স্বাচ্ছন্দ্য।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট