
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাজানগর ইউনিয়নে সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— তালুকদার বাড়ির মৃত নবীর হোসেনের ছেলে মো. কুদ্দুস মিয়া (৫১), সিদ্দিক মিস্ত্রী বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে নুরুল হক (৪৫), আব্দুর রশিদ চকিদার বাড়ির আইয়ুব আলীর ছেলে মো. নাসের (৩৯), মৃত রশিদ আহমেদের ছেলে মো. পারভেজ (৪০), মৃত আমিনুল্লাহর ছেলে মো. আজিজুল হক (৪৪), মৃত মেহেরুজ্জামানের ছেলে মো. সেলিম (৪৫) এবং মৃত আব্দুল ছফুরের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৪২) । গ্রেপ্তাররা সবাই দক্ষিণ রাজানগর ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকার বাসিন্দা।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ