
কক্সবাজারের কলাতলী এলাকার ডলফিন মোড়ে নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
তারা হলেন- আবু তাহের (৪০), সিরাজ (২৫), আব্দুর রহিম (৩৯), সাকিব (২২), মোতাহের (৪৫) ও আবুল কাশেম।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার পূর্বকোণকে বলেন, ‘কক্সবাজারে দগ্ধ ৬ জনকে হাসপাতালে আনার পর বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’
পূর্বকোণ/পিআর