
চট্টগ্রামের পটিয়ায় হাসপাতালের পেছনের ছাইয়ের স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবক-যুবতী এক নবজাতককে হাসপাতালের পাশে রেখে স্থান ত্যাগ করন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল চত্বরে প্যাকেট মোড়ানো অবস্থায় এই শিশুকে উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। কম ওজন ও অপরিণত অবস্থার কারণে শিশুটি নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তাকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ