চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কমার একদিন পরই আবারও বাড়ল সোনার দাম

ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা

অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:১২ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন থেকে ২ লাখ ৫৮ হাজার টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

এদিকে, সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট