
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাহসিন (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত শিশু তাহসিন ঈদগাঁও এলাকার আবদুল হকের পুত্র।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনর আলী মাতব্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির বলাকা নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই থেকে তিনজন গুরতর আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহিসন নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। ঘাতক বাস আটক হয়নি। তবে সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।
পূর্বকোণ/পিআর