চট্টগ্রাম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

আনোয়ারায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর

আনোয়ারা সংবাদদাতা

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদরাসা বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. আবুল কামাল। এসময় পার্শ্ববর্তী আবছারের ঘরও সমান্য পুড়ে যায়।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বলেন, ‘মসজিদের মাইকে আগুনের সংবাদ শুনে ঘুম ভাঙে। সবাই মিলে টিন খুলে উপরে উঠে পাইপ আর বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

 

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, সকাল ৬টা ৫মিনিটে খবর পেয়ে ৬টা ৪০মিনিটে ঘটনাস্থলে পৌঁছি। এরআগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট