চট্টগ্রাম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী

চন্দনাইশ সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে সালমা আকতার (৩৫)নামে চার কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে পালিয়ছে স্বামী নুরুল হুদা। সালমা আকতার বাকপ্রতিবন্ধি বলে জানা গেছে।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দোহাজারী জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

 

গত ৫ বছর আগে নুরুল হুদা সালমা আকতারকে কোথা থেকে নিয়ে এসেছিল কেউ বলতে পারেনি। সম্প্রতি চুরিতে ধরা খাওয়ার পর স্থানীয়রা নুরুল হুদাকে মারধরের পর বেঁধে রেখেছিল।

 

স্থানীয়রা জানায়, পাষণ্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধার মুখে পারেনি। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারির পরও তাকে বেশ কয়েকবার মারধর করে। খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছেন।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট