চট্টগ্রাম শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. কাজেম আলী খান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পৌরসভার বটতল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

আহত কাজেম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খান সাহেব হুজুরের বাড়ির মাওলানা আহমুদুল হক নক্সবন্দীর ছেলে।

সে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজেম রেললাইন ধরে হাঁটার সময় ট্রেন কাজেমকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন কাজেম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, আহত যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

পূর্বকোণ/পূজন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট