চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

কন্টেইনারের চাপ কমানোই লক্ষ্য

শতভাগ স্টোরেন্ট চার্জ মওকুফের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের

সরকারি সাধারণ ছুটিতে কন্টেইনার ডেলিভারি নিলে মিলবে এই সুবিধা

নিজস্ব প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ভেতরে আমদানি কন্টেইনারের চাপ কমাতে শতভাগ স্টোরেন্ট চার্জ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই সুবিধা পেতে পেতে হলে আমদানিকারকদের সরকারি সাধারণ ছুটি চলাকালীন সময়ে আমদানি কন্টেইনারগুলো খালাস করতে হবে। সাধারণ ছুটি শেষ হলে পুণরায় বন্দরের নির্ধারিত স্টোরেন্ট চার্জ কার্যকর হবে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক পূর্বকোণকে বলেন, চলমান করোনাভাইরাসের কারণে বন্দরের ভেতরে আমদানি কন্টেইনার অনেক বেড়ে গেছে। আমদানিকারকেরা সেগুলো ডেলিভারি নিচ্ছেন না। এতে বন্দরের ভেতরে কন্টেইনারের চাপ বেড়ে গেছে। তাই বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে স্টোরেন্ট চার্জ শতভাগ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বর্তমানে আমদানি ১টিইইউস (২০ফুট) কন্টেইনারের জন্য ৬ মার্কিন ডলার এবং ১টিইইউস (২০ফুট) কন্টেইনারের জন্য ১২ মার্কিন ডলার বন্দরকে স্টোরেন্ট চার্জ দিতে হয়। কিন্তু সরকারি সাধারণ ছুটির মধ্যে আমদানি কন্টেইনার ডেলিভারি নিলে সেই চার্জ দিতে হবে না। সূত্র আরো জানায়, চট্টগ্রাম বন্দরের ভেতরে কন্টেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার টিইইউস। বর্তমানে কন্টেইনার আছে ৪৪ হাজার টিইইউস। তাই আমদানিকারকদের কন্টেইনার ডেলিভারি নেওয়াটা জরুরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট