চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

করোনা সংকট মোকাবেলায় অসহায় প্রবাসীদের পাশে আল আইন বঙ্গবন্ধু পরিষদ

ইউএই প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২০ | ১১:৫৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের গ্রীনসিটি আল আইনে করোনাভাইরাসের কারণে উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আল আইন বঙ্গবন্ধু পরিষদ। গত তিনদিনে অন্তত ১৫০ জন অসহায় কর্মহীন ও ক্ষুধার্ত প্রবাসীর কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন পরিষদের নেতৃবৃন্দরা।

আল আইনের বিভিন্ন এলাকায় যেসব মানুষ খাদ্য সংকটে পড়েছে তাদের দ্বারে দ্বারে গিয়ে সহয়তা পৌঁছে দিচ্ছেন তারা। নেতৃবৃন্দরা বলেন, প্রবাসীদের খাবারের সংকট ধীরে ধীরে বাড়ছে। আগামীতে এই সংকট মোকাবেলার জন্য আমাদেরকে আরো বেশি প্রস্তুতি নিতে হবে। এইজন্য আল আইনের বিত্তবান প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান পরিষদের নেতৃবৃন্দরা। তারা জানান, আমরা খাদ্যদ্রব্যের পাশাপাশি স্যানিটাইজার সামগ্রীও বিতরণ করছি। পাশাপাশি সচেতন থাকার জন্য এবং আইন-কানুন মেনে চলার জন্য সকলকে গাইডলাইন দিচ্ছি। আমরা আশা করি আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস এবং সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত হতে পারব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) খাদ্যদ্রব্য ও সেনিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ আইয়ুব, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, পরিষদের কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব এবং মোহাম্মদ হারুন। প্রবাসীদের সংকটে এই প্রয়াস অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দরা জানান।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট