চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ফোর বিএম নামক ইটভাটাকে দু’লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতকানিয়া কলেজ রোড এলাকায় ফোর বিএম ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।

 

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট