চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমঘাট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরও দুই আরোহী আহত হয়েছেন। আহত একজনের নাম শাহীন। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। রাসেল ও শাহীনের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার এলাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন। তিনি জানান, আহতদের প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে […]