শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূমিকম্পে পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে, ভূমিকম্পটি ভূমির ১৯৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূম্পিকম্পের এ ঘটনায় ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) কয়েকটি জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। লোয়ার দির ও মারদানেও উল্লেখযোগ্যভাবে কম্পন টের পাওয়া যায়। […]