চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। নামেই শুধু মহাসড়ক। বাস্তবে এটির প্রশস্ততা যেন কোনো গ্রামের সড়কসমান! দেশের অন্যতম ব্যস্ততম ১৫৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির ৪০ কিলোমিটারজুড়ে প্রশস্ততা মাত্র ১৮ ফুট। অবশিষ্ট অংশের প্রস্থও মাত্র ৩৪ ফুট। সড়কটি সম্প্রসারণে প্রতিশ্রুতিতে পার হয়েছে বছরের পর বছর। অবশেষে-আলোর মুখ দেখছে এই সড়ক। সড়কটি চারলেনে উন্নীতকরণে মাঠ পর্যায়ের সমীক্ষা চালানো শুরু করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। ২০২২ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের পৃথক সমাবেশে মহাসড়কটি চারলেনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ […]