এ প্লাস- এ শব্দ দুটি শুনলেই সবার মনে পড়ে পরীক্ষার ফলের কথা। তবে এই গ্রেড পদ্ধতি এখন রেস্তোরাঁর মান যাচাইয়েও ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম নগরীর ২৯টি রেস্তোরাঁকে দিয়েছে এই এ প্লাস গ্রেড। তবে জেলার কোনো উপজেলায় এই স্বীকৃতি পায়নি একটি রেস্তোরাঁও। শহরের রেস্তোরাঁ যতটা নিরাপদ হচ্ছে, গ্রামের রন্ধনঘর ততটাই পিছিয়ে পড়ছে- এই পরিসংখ্যান যেন সেই বাস্তবতারই ইঙ্গিত দেয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নগর ও জেলা কার্যালয়ের অধীনে নিবন্ধিত রেস্তোরাঁ রয়েছে ১০৫০টি। এর মধ্যে নগরীতে […]