চট্টগ্রামে দুই ট্রাক চালকের কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত সজীব চন্দ্র নাথের (৩০) বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট জেটি গেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সজীব ও গ্রেপ্তার ইউসুফ হোসেন বিজয় (২৪) নগরীর সদরঘাটে হাক্কানি ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন। ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ে জেলায়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, একটি প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) […]