বান্দরবানে ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শহরের পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) সকালে বিএনপির জাবেদ রেজা গ্রুপের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে নেতাকর্মীরা বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে দলের সদস্য সচিব জাবেদ রেজাকে প্রার্থী দেওয়ার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন […]