বাংলাদেশে জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস শুরু হয় ১৯১০ সালে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে, যা ছিল তৎকালীন পূর্ব বাংলার প্রথম জাদুঘর। এরপর ১৯১৩ সালে ঢাকা জাদুঘর প্রতিষ্ঠিত হয়, যা ১৯২৩ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তীকালে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত অসংখ্য জাদুঘর রয়েছে, যার মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর ও বরেন্দ্র গবেষণা জাদুঘর বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ধারাবাহিকতায় সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের স্মরণে স্মৃতিকেন্দ্র […]