চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়েছে ৫টি দোকান ও ১২টি আবাসিক কক্ষ। এতে ক্ষয়ক্ষতি প্রায় অর্ধ-কোটি টাকা। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকার বিবি মরিয়ম মঞ্জিলে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল- মীর হোসেনের মা-বাবার দোয়া স্টোর, ইমাম হোসেনের হার্ডওয়্যার, ইয়াছিনের খাদ্যের দোকান, হানিফের ওয়ার্কশপ ও এনামুল হক সওদাগরের গ্যাস সিলিন্ডারের দোকান। এ সময় এনামুল হক সওদাগরের নগদ ৫ লক্ষ ২২ হাজার নগদ টাকাসহ ১২টি […]