আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ৩ হাজার ৩৬২ জন। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তারা মনোনয়ন ফরম কেনেন। গড়ে প্রতি আসনে ১১ জন এ ফরম কিনলেন। গত শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর […]