পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর শখ ছিল কক্সবাজার যাবে। কিন্তু বয়স কম হওয়ায় সহপাঠী বন্ধু ও বান্ধবীর শরণাপন্ন হয়। পরবর্তীতে তিন সহপাঠী মিলে পরিকল্পনা অনুযায়ী পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে ঘুরতে আসে কক্সবাজারে। এ ঘটনায় নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়রি (জিডি) করেন। নিখোঁজের চারদিন পর কক্সবাজার থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, […]