টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি আব্দুস সালামের ছেলে এবং পুরাতন রোহিঙ্গা। তিনি আনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে বলে জানা যায়। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় একটি ছনের ঘরে আগুন লেগে […]