ক্যাপ্টেন সোবহানের নেতৃত্বে ১ নম্বর সেক্টরের অধীনে কক্সবাজারে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। তিনি ঈদগাহ ব্রিজ অপারেশন ও ঈদগাহ পুলিশ বিট অভিযানে সরাসরি অংশ নেন। নুরুল আবছার বলেন, স্বাধীনতার প্রথম ঘোষক ছিলেন এমএ হান্নান, দ্বিতীয় ঘোষক আব্দুল গফুর হালিম এবং তৃতীয ঘোষক ডা. সুলতান আহমেদ। তিনি বলেন, মেজর জিয়া ৮ এপ্রিল চট্টগ্রাম হয়ে কক্সবাজারে আসেন। তিনি আসেন ৯/১০ জন সৈনিক-এলএমজিসহ অনেক অস্ত্র নিয়ে। কক্সবাজারে চারদিন থেকে মেজর জিয়া অস্ত্রগুলো মুক্তিযোদ্ধাদের বিতরণ করেন। এ সময় মেজর জিয়া আমাকে দেখে […]