চট্টগ্রাম নগরীর হাজারী গলির এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচলাইশ থানায় আটক কামরুল হুদা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ আদেশ দেন। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা অভিযুক্ত মো. কামরুল হুদা দুদক কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, পরিমল ধর নামের নগরের হাজারী গলি এলাকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কামরুল […]