জানুয়ারিতে রেমিট্যান্সের পর রপ্তানি আয়েও রেকর্ড করলো বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট রপ্তানি মূল্য সদ্য বিদায়ী জানুয়ারিতে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের সব রেকর্ড ভেঙেছে। ইপিবির হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত অর্থবছরের ডিসেম্বরে রপ্তানি হয়েছে ৫ দশমিক ৩৭ বিলিয়ন ডলার, যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক শূন্য ৬ শতাংশ কম। ইপিবির তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সাত মাসে রপ্তানি […]