করোনা পরবর্তী বিশ্বে ক্রমবর্ধমান দারিদ্র্যতা বৃদ্ধির ফলে শিশুশ্রমিকের সংখ্যা দিনদিন বেড়ে চলছে। শিশুশ্রমের মূলে রয়েছে দারিদ্র্যতা। শিশুশ্রম বন্ধ করতে হলে প্রথমে দারিদ্র্য নিরসন করতে হবে। তাই শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতিসংঘের ছায়া সংসদে ইপসা ও দৃষ্টির উদ্যোগে বিশেষ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। নগরীর অভিজাত একটি রেস্টুরেন্ট মিলনায়তনে ছায়া জাতিসংঘ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের প্রতিনিধি হিসেবে […]