চট্টগ্রাম নগরীতে ২০০০ সালের আগে নিয়মতান্ত্রিকভাবে গণপরিবহনগুলো চলাচল করতো। তখন গাড়িগুলো দুই শিফটে চালানো হতো। সকাল ৬টা থেকে একটা গাড়ি দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে আরেকটা গাড়ি বের হতো রাত ১০টা পর্যন্ত। এসব গাড়িকে তখন মালিক সমিতি থেকে একটা সিরিয়াল নম্বর দেয়া হতো। মালিক সমিতি থেকে দেয়া রোটেশন ভিত্তিক এই শিডিউলে একটা গাড়ি চলতো দুইদিন ১ নম্বর রুটে এবং পরের দুই দিন ২ নম্বর রুটে। এভাবেই গাড়িগুলো চলাচল করতো। যখন যার রুট যেখানে, তখন সেই রুটে চলতো। তখন […]