চট্টগ্রামের বাঁশখালীতে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একে অপরকে ইটপাটকেল ছুঁড়ে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে মিছিল থেকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন (৩২) ও দক্ষিণ জলদী মহাজন পাড়া নেপাল দাশের […]