কক্সবাজারের উখিয়ায় আলোচিত সৈয়দ করিম হত্যাকাণ্ডে জড়িত চাচাতো ভাই সালামত উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি ও নিহতের পরিহিত জামাও উদ্ধার করে র্যাব। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে রামু খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, উখিয়ার জালিয়াপালং নিদানিয়া তেতুলতলা গ্রামের বাসিন্দা সালামত উল্লাহ ও সৈয়দ করিম সম্পর্কে একে অপরের আপন চাচাতো-জেঠাতো ভাই। পারিবারিক কিছু বিষয় […]