হাতির আক্রমণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি জানান, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া। বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতেন তিনি। […]