চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোশারফ আলি হাটে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আগুনে গ্যারেজের সব মালামাল পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারে পশ্চিমকুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- ইলশা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ শাকিল (১৭), ডোংরা গ্রামের মুজিবুর রহমানের ছেলে নয়ন ইসলাম (২৩), পশ্চিম হিলশাদিলু রহমানের ছেলে সাদেক হোসেন […]