চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় একটি গ্যারেজ ও দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় ৫ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। জানা গেছে, নজরুল ইসলাম ও আনসারুল ইসলামের বসতঘরে আগুন লাগে। এরপর বাড়ির সাথে লাগানো গ্যারেজে আগুন লাগে। আগুনে পুরো বাড়ি ও গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আজাদুল ইসলাম বলেন, বিকেলে আগুনের খবর পেয়ে একটি ইউনিট কাজ করছে। বিস্তারিত […]