চট্টগ্রামের মিরসরাইয়ে জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের (৫৩) মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের কামাল চেয়ারম্যান বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জাহাঙ্গীর আলমের স্বজন সাজ্জাদ হোসেন পিটু বলেন, রবিবার সকালে আমার জেঠাতো ভাই কৃষি জমিতে কাঁচা মরিচ তুলতে যায়। মরিচ তোলা শেষে বাড়ি ফেরার পথে […]