চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে রিপু আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রিপু আক্তারের বাড়ি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মধ্যম কদমতলী গ্রামে। শনিবার (১৮ নভেম্বর) সকালে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রিপু আজ সকালে বাড়ি থেকে একই ইউনিয়নের মোল্লাপাড়ার আত্নীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে পুকুরে মুখ ধোওয়ার জন্য নামার সময় পা পিছলে পড়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে […]