পবিত্র মাহে রমজান ইসলামী জ্ঞানার্জনের মাস। এ মাসে দিনের বেলায় সাধারণত ব্যস্ততা কম থাকে। চাকুরির সময়সূচিতেও এসে থাকে পরিবর্তন। রমজান মাসে সবাই আমলে সালেহ তথা ভাল কাজে একটু বেশি মনোযোগ দিতে চায়। যে কেউ নিজেকে মুসলিম হিসেবে দাবি করলে কিংবা মুসলমানি রসম-রেওয়াজ মত জীবন ধারণে আগ্রহী হলে তার জন্য ইসলামী জ্ঞানার্জন ফরজ-অবশ্য কর্তব্য। যে বিষয় জানা-ই থাকে না, সে বিষয়ে ভাসা ভাসা ধারণার উপর আমল করা ঠিক নয়। কুরআনে কারীমের প্রথম আয়াত : ‘পড়ুন, আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন […]