বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার পর এলাকায় ফিরে আসা ৫৭ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে দুর্গম পাইক্ষ্যং পাড়ায় বান্দরবান সদর জোনের সেনা সদস্যরা এই সহায়তা দিয়েছে। এ সময় সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, উপ অধিনায়ক মেজর এস এম মাহমুদুল হাসান, শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার বম, সেনাবাহিনীর চিকিৎসা কর্মকর্তা ক্যাপ্টেন […]