কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে অপহরণ করে অপরাধীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এতে নিখোঁজ হওয়া জাহেদ হোসেনের (২৫) পরিবার চরম আতঙ্কে রয়েছে বলে জানা গেছে। জাহেদের বড় ভাই ছৈয়দ হোসেন জানান, গত বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে এক নারী ও এক পুরুষ জাহেদকে যাত্রী সেজে কলাতলী থেকে রামুর কলঘর বাজার যাবার জন্য ভাড়া করে। লিংক রোড এলাকায় পৌঁছানোর পর জাহেদকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরবর্তীতে, জাহেদের ফোন থেকেই পরিবারকে […]