চট্টগ্রামের সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে নিশা আক্তার (১৯) নামে এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের পিতার দাবি যৌতুকের জন্য তার মেয়েকে স্বামী এবং শাশুড়ি মিলে হত্যা করেছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পিতা সবুজ মিঞা পূর্বকোণকে বলেন, গত সাড়ে তিনমাস আগে মেয়েকে বিয়ে দেন ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল আহমদের ছেলে মোরশেদুল আলমের সাথে। বিয়ের পর দু’মাস আমার বাড়িতে ছিল, গত […]